মাসুদুল হাসান মাসুদ,ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের দাবিতে তিন সন্তানের জনক প্রেমিকের বাড়িতে অনশন করেছেন আফরোজা আক্তার বৃষ্টি (২০)।
রোববার (৩০ আগস্ট) গতকাল সকাল থেকে অনশন অবস্থায় রয়েছে ভুক্তভোগী আফরোজা আক্তার বৃষ্টি। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল হাই আকন্দের মেয়ে। একই গ্রামের আব্দুল জলিল আকন্দের ছেলে
সোলাইমান হাসান সানী (৩১)-এর বাড়িতে শনিবার সকাল থেকে বিয়ের দাবিতে অনশন করছেন তিনি।
অন্যদিকে, অভিযুক্ত সনি শনিবার বিকেল থেকে পালিয়ে আছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃষ্টি দীর্ঘদিন ধরে সনির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। বৃষ্টির দাবি, সনি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আট বছর ধরে স্ত্রীর মতো ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘আমার কাছে এই সম্পর্কের সব ডকুমেন্ট রয়েছে। কয়েকদিন আগে সনির প্রথম স্ত্রী আমাকে বাড়িতে আসতে ডেকেছিলেন।’
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের সম্মতিতে রাত ৮টায় মীমাংসার সময় নির্ধারণ করা হয়। কিন্তু তার কিছুক্ষণ পরেই সনি পালিয়ে যান। বর্তমানে সনির বাড়িতেই অনশন করে যাচ্ছেন বৃষ্টি। অভিযুক্ত সনির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে, সনির প্রথম স্ত্রী সুমি জানান, ‘এই সম্পর্কের বিষয়ে আমরা কিছু জানতাম না।’ স্থানীয়রা জানান, সনির প্রথম স্ত্রী ও তাঁর তিন সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বৃষ্টি ও স্থানীয়রা।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ওসি এ. কে. এম. রেজাউল করিম জানান, “ এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM