ফরিদ আহমেদ, পিরোজপুর সংবাদদাতা :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ আবুল হাছনাত। নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়েছে।
জানা গেছে, জনাব মোহাম্মদ আবুল হাছনাত নেছারাবাদ উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁর দায়িত্বকালীন সময়ে নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় সফলতা কামনা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ আবুল হাছনাতের নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM