ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার রূপরামপুরে পল্লী উন্নয়ন সংঘ আয়োজিত ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রংপুর কল্যাণী সংঘকে টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে রূপরামপুর পশ্চিমপাড়া ইয়াংস্টার।
রবিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে ১-০ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রূপরামপুর পশ্চিমপাড়া ইয়াংস্টার।
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন সংঘের সহ-সভাপতি অতীশ টিকেদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি বি. এম. আইয়ুব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য অনুপ কুমার মন্ডল ও অঘোর চন্দ্র মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন অনুপ মন্ডল, সরদার কায়েস জাহাঙ্গীর, মো. ইনামুল মল্লিক, তপন মন্ডল, মো. ফিরোজ শেখ, কমলেশ বিশ্বাস, গণেশ মল্লিক, ইউপি সদস্য আজম আলী, বিপ্লব জর্দার, জি. এম. ইজারুল, সামিউল ইসলাম, মেহেদী সরদার, সোহাগ বিশ্বাস, তারেক বিশ্বাস, দীপক বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টানটান উত্তেজনার এ ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় রূপরামপুর পশ্চিমপাড়া ইয়াংস্টার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM