শাহীন আলম ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার ভাতিজার কথিত প্রেমের সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। শনিবার রাতে স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর পারিবারিক ও সামাজিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) রাতে কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভেলাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ভেলাবাজ গ্রামের সৌদি আরবপ্রবাসী রুবেল ব্যাপারীর স্ত্রী আখি বেগমের সঙ্গে একই এলাকার মাবিত ব্যাপারীর দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠতা ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই নানা আলোচনা চলছিল বলে জানা গেছে। আখি বেগম দুই সন্তানের মা।
শনিবার রাতে স্থানীয়রা ওই দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে আটক করেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের জানানো হয়। এরপর উভয় পক্ষের সম্মতিতে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ের আয়োজন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য নান্নু জানান, উপস্থিত লোকজনের সম্মতিতে সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর মাবিত আখি বেগমকে নিজের বাড়িতে নিয়ে যান বলেও জানান তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আখি বেগম ও মাবিত ব্যাপারীর বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM