রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে আপন চাচা ও ভাতিজা'র মৃত্যু
নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ বুধবার ১৮ই অক্টোবর বিকালে দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া গ্রামের, মৃত মাছেম মোল্লার ছেলে, ছাপান্ন বছর বয়সী চাচা নুরু মোল্লা ও ডাঃ আনোয়ার মোল্লার ছেলে পঁচিশ বছর বয়সী, ভাতিজা শামীম এর মৃত্যু হয়। এই ঘটনার পুরো পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
পুলিশ ও আত্মীয় সুত্রে জানা যায়, বাড়ীর পাশে ধানের ক্ষেতের আইলে ছিলো বিদ্যুতের খুঁটি। সেখানে হালকা ভুবাতে জমে থাকা পানিতে, ছিঁড়ে পড়ে বৈদ্যুতিক তার। চাচা নুরু মোল্লা আগেই থেকেই বাঁশের আড়া তৈরী করে পাটকাঠি শুকাতে দিয়েছিলো। বিকালে চাচা নুরু মোল্লা যখন পাটকাঠি আনতে যায়, যেয়ে দেখে পাটকাঠির একটি আঁটি পানিতে পড়ে আছে। ওই পানিতে পড়ে থাকা পাটকাঠির আটি'টি তুলতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয় চাচা নুরু মোল্লা। এই ঘটনা দুর থেকে দেখে ভাতিজা শামীম। পরে দৌড়ে চাচা'কে বাঁচাতে গিয়ে ভাতিজা শামীমও বিদ্যুৎ স্পষ্ট হয়। পরে এলাকাসী তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজন'কেই মৃত ঘোষণা করে৷।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM