বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১
চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রামে বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের ওয়ান নাইট উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলা শেষে শুক্রবার রাতে আমন্ত্রিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন।
৩২ টি দলের এই টুর্নামেন্টে
খেলা গুলো দুটি টার্ফ মাঠে অভিজ্ঞ রেফারি দ্বারা পরিচালিত হয়।
৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সাচী মালুম স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পারভেজ এন্ড ব্রাদার্স ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা, রানার্স আপ - বন্দরটিলা ক্লাব ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা লাভ করেছেন। খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে পারভেজ এন্ড ব্রাদার্স।
এছাড়া টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও গোলদাতার ব্যক্তিবর্গ ট্রফি লাভ করেন জয়ী দলের বাবু, সেরা গোলরক্ষক পুরস্কার লাভ করে আকবর।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র ক্রীড়া শিক্ষক মোঃ ফরহাদ হোসেন চৌধুরী, ডাঃ মোঃ আনিছুর রহমান , এডভোকেট মোঃ শাহেদ, সুমন রহমান, মোঃ ফরিদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আলতাফ হোসেন, সাইফুল আলম,আকিব জাভেদ, মোঃ সাহেদ, মহসিন সোহেল।
টুর্নামেন্ট কমিটির পক্ষে মোঃ রাজেল, মোঃ সেলিম ফরহাদ, মোঃ আরিফ, মোঃ শাহিন বাদশা, আবু সায়েম, সালাউদ্দিন,রিদুওয়ান, মোঃ রায়হান উদ্দিন,মহিউদ্দিন,বাদল, মামুন, জাহিদ, আরমান,বাবলু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM