প্রবাসী কল্যান কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্র সফর।
মাসুক মিয়া
সিলেট প্রতিনিধি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির 'ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে' উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (BAC)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM