সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চুয়াডাঙ্গা বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় নিয়ে নানা ধরনের অভিযোগের দেখা মেলে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চুয়াডাঙ্গা বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় নিয়ে নানা ধরনের অভিযোগের দেখা মেলে। এ নিয়ে যোগাযোগ মাধ্যমে করা বিভিন্ন কমেন্টে উঠে আসে চুয়াডাঙ্গা বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় নিয়ে নানা অসংগতির কথা। স্কুল শিক্ষকদের কাছে না পড়লে সঠিক অংকে নম্বর না দেওয়া, নিম্ন মানের টিফিন সরবরাহ, অস্বাস্থকর ওয়াশরুম, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও পরীক্ষার খাতায় নম্বর কম দেওয়ার কারন বা ব্যাখ্যা না দেওয়া অন্যতম। চুয়াডাঙ্গা এডিশনকে দেওয়া এক অভিযোগে প্রতিষ্ঠানটির ১০ ম শ্রেণির শিক্ষার্থী ( নাম প্রকাশে অনিচ্ছুক) জানায় স্কুলটিতে বাণিজ্য বিভাগের জন্য নির্ধারিত শিক্ষক থাকা স্বত্তেও ক্লাস নেন না তারা। এছাড়াও আরেক শিক্ষার্থী জানান বিদ্যালয়ে শিক্ষকদের না পড়লে বিভিন্ন বিষয়ে নম্বর কম দেওয়ার মত ঘটনাও দেখা যায়। তবে এ বিষয়ে স্বাক্ষ দেওয়ার কথা জানালে শিক্ষার্থীরা জানান, স্বাক্ষ দিলে স্কুল থেকে তাদের চাপ আসতে পারে। এ ভয়ে তারা স্বাক্ষ দিতে চান না।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM