স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি:
তাহিরপুর উপজেলার কলাগাঁও ঈদগাহ মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলকে সমর্থন করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন বয়সী দর্শক ও ফুটবলপ্রেমীরা।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফ্রেন্ডস ক্লাব কলাগাঁও এবং লাকমা স্পোর্টিং ক্লাব।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মাঝে উত্তেজনা তৈরি করে। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে প্রাণবন্ত। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফ্রেন্ডস ক্লাব কলাগাঁওকে ১-০ গোলে পরাজিত করে লাকমা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মানবিক নেতা হাজী মোঃ ফরিদ উদ্দিন সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ শামসুদ্দিন সাহেব, ক্বারী সুলতান আহমেদ ইব্রাহিম খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মানবিক নেতা হাজী মোঃ ফরিদ উদ্দিন এবং অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিজয়ী দলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন লাকমা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ মোশাহিদ আলম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM