তরুণ প্রজন্মকে রক্ষা করতে শরিফুল কবির রঞ্জু মন্ডলের ফুটবল বিতরণ
মাসুদুল হাসান মাসুদ,
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ও তাদের মাদকমুক্ত রাখতে ফুটবল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন ভূঞাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল কবির রঞ্জু মণ্ডল।
মঙ্গলবার ২৫ আগস্ট বিকেলে উপজেলার টেঁপিবাড়ি বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এই ফুটবল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঞ্জু মণ্ডল পলিশিয়া হিন্দুপাড়া, টেঁপিবাড়ি ও আশপাশের বিভিন্ন এলাকার যুবক ও শিক্ষার্থীদের মাঝে বল বিতরণের কথা ঘোষণা করেন, তিনি বলেন “মাদক আমাদের ভবিষ্যৎকে গ্রাস করছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে পারলেই মাদকের হাত থেকে তাদের রক্ষা করা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী ও সাধারণ সম্পাদক হাসান আলী, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মালেক, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন ২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আয়নাল হক ও সাধারণ সম্পাদক মিজান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ মণ্ডল ও সাধারণ সম্পাদক রফিক, পৌরসভা কৃষক দলের সহ-সভাপতি আব্দুস সালাম, ২ নং ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক রফিক, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক মমিন।
উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল কবির রঞ্জু মণ্ডল তার বক্তব্যে আরও বলেন, “তরুণরা যদি মাঠে খেলাধুলায় সময় দেয়, তাহলে তারা মাদকের মতো অন্ধকারের পথে পা বাড়াবে না। খেলাধুলা তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং সামাজিক বন্ধনও দৃঢ় করবে। আমরা ধাপে ধাপে পৌরসভার প্রতিটি প্রান্তে এই ফুটবল পৌঁছে দিতে চাই, যাতে কোনো তরুণ মাদকের করাল গ্রাস থেকে বাদ না পড়ে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM