সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি বগুড়া জেলা পশ্চিম শাখা আয়োজনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে ২৮ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলা মডেল মসজিদ চত্বরে বগুড়া জেলা ছাত্রশিবির সভাপতি সাদ্দাম হোসেন সাব্বিরের সভাপতিত্বে ও দুপচাঁচিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এসএসসি পরীক্ষায় ১০৬ জন ও দাখিল পরীক্ষায় ৪জন A+ প্রাপ্ত শিক্ষার্থীসহ উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বিতর্ক সম্পাদক আবু নাসির মোহাম্মদ ত্বোহা। মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বারবার চর্চার মাধ্যমে অনেক কঠিন বিষয় গুলো সহজ করা যায়। আমাদের আগামীর পথ ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করেই পরিচালিত করতে হবে।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ক্বারী জিহাদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়েতে আমির হাফেজ আব্দুল নূর খন্দকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গার্ডিয়ান পাবলিকেশনস এর এমডি ও গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়েতের আমির আব্দুল হক সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন,সাবেক জেলা সভাপতি এডভোকেট সাইফুদ্দীন সাইফুল, জেলা সেক্রেটারি আবু হোজায়ফা। এতে আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উত্তর আদর্শ থানা সভাপতি আমিম, দক্ষিণ থানা সভাপতি রিফাত এবং আদমদীঘি পশ্চিম থানা সভাপতির রাকিব, পূর্ব থানা সভাপতি নকিব প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ মাহি। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM