বিশ্বনবী,
লতিফা রহমান
***************
বিশ্বনবী মানবতার ছবি
খ্যাতি নিয়ে তার লিখেছে
হাজার কবি।
দি হান্ড্রেড গ্রন্থে
পেয়েছেন শীর্ষস্থান,
দয়াবান তিনি গুণের
সাগর তিনিই যে মহান।
মাইকেল এইচ হার্টের,
শত মনীষীর জীবন কথার পাতা,
সেরা দের সেরা বিশ্বনবী
পাতায় পাতায় তাঁর
গুণ গান গাথা।
গুনে মানে জ্ঞানে মহত্ত্বে
শান্তি বিচারে মহান।
যতদিন রবে মানুষ সমাজ
তার আদর্শ রবে অম্লান।
অন্ধকার আরব জাহান,
তার মাঝে জ্বালায়
আশার বাতি।
শান্তির দুত শান্তির পথে
হেঁটেছেন দিবস রাতি।
ভেদাভেদ ভুলে ইনসাফ তুলে
শপথ মন্ত্র হাতে।
মানব মুক্তি ন্যায় বিচার
তিনি এনেছেন দুনিয়াতে।
তার নামে পড়ি হাজার দরুদ,
হাজার সালাম জানাই।
ইহকাল পরকাল সবকালে যেন
তাঁর শাফায়াত পাই!
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM