খুলনার, বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকায় খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দুই ব্যবসায়ী অচেতন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা,
বটিয়াঘাটা উপজেলায় প্রতিনিধি:
মোল্যা ইনজামুল
হক
অচেতন হয়ে পড়া দুই ব্যবসায়ী হলেন—নাটোর জেলার লালপুর এলাকার সম্রাট (৪০), পিতা-আবরার এবং গোপালপুর এলাকার রাসেল (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, কাতিয়ানাংলা এলাকায় অবস্থানকালে তারা খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়।
তবে কীভাবে বা কারা খাবারের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মিশিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM