বাঘারপাড়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এসময়
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা নিয়ে আগমন করেছিলেন আমাদের প্রত্যেকের মহানবী (সা.)-এর সেই নীতি ও আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাঁর জীবনাদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম পথনির্দেশক।
পরে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। #
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM