বালিয়াডাঙ্গীতে দুই বছরেই সড়কে ৮৩ গর্ত, সংস্কারের মান নিয়ে প্রশ্ন
মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী)
দুই বছরেই বেহাল বালিয়াডাঙ্গীর সড়ক, ৮৩টি গর্তে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীর ব্রিজ থেকে লাহিড়ী ফিলিং স্টেশন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অন্তত ৮৩টি গর্ত। সংস্কারের পর মাত্র দুই বছর পার হলেও সড়কের এমন বেহাল দশায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। এতে সড়কের কাজের মান ও সংস্কারকাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে রাতের বেলায় এসব গর্ত অনেক সময় চালকদের চোখে পড়ে না। ফলে গর্তে পড়ে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন চালক ও পথচারীরা। এতে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়রা দ্রুত সড়কের গর্তগুলো সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, স্থায়ীভাবে সড়কটি মেরামত করা হলে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM