অক্টোবর ১৭, ২০২৩, ১১:৩১ এ.এম
শিবপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়। নয়া কণ্ঠ

শিবপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
মাহবুব খান: নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের নবগঠিত কর্য্যকরী কমিটির সাথে ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় করেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রেসক্লাব কর্যালয়ে এই ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবদুর রব শেখ মানিক, সহ-সভাপতি কাজী মোঃ এনামুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান, ক্রীড়া সম্পাদক শেখ মো: ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক মোঃ ডালিম খান, দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রেস ক্লাবের নতুন কমিটিকে আন্তরিক অভিন্দন জানান।তিনি সকল সাংবাদিকদের প্রতি সমাজের অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার আহবান জানান।তিনি বলেন প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM