সজীব খান,চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মাদকবিরোধী সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) ইউসুফ, সেকেন্ড অফিসার ফেরদৌস আহমেদ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম হোসেন পাঠান, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম (নুরু মাওলানা), রামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক কাদের মিজি, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব মিজি, ছাত্রদলের সভাপতি আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM