সজীব খান,চাঁদপুর প্রতিনিধিঃ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এনাম চৌধুরী।
গতকাল ঢাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নের সার্বিক পরিস্থিতি, এলাকার উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে এনাম চৌধুরী উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের বক্তব্য ও মতামত মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণও আসন্ন নির্বাচনকে ঘিরে তাদের বিভিন্ন প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে আসন্ন নির্বাচন এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM