নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় - উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান
নলডাঙ্গা,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় চলতি ২০২৬ ইং এসএসসি পরীক্ষায় নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর এবং গোল্ডেন প্লাস পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এম তৌফিকুর রহমান। সে উপজেলার শাখাড়িপাড়া গ্রামের আবু হেনা মোস্তফা কামালের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষায় ১২০০ নম্বরের মধ্যে ১১৭৮ নম্বর পেয়েছে।
তার এই কৃতিত্বকে স্বাগত জানাতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল তার হাতে উপহার তুলে দেন এবং নাটোরের গণমানুষের নেতা ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তোফিকুর রহমানের ইচ্ছা একজন বিসিএস ক্যাডার হওয়ার। তার বাবা আবুহেনা মোস্তফাকামাল নলডাঙ্গা পৌরসভায় বাজার পরিদর্শকের দায়িত্বে আছেন। মা নেহার বানু গৃহিনী। এম তৌফিকুর রহমান পরিবারের ২য় সন্তান। তার এক বড় বোন আছে।
তৌফিকুর রহমানের এই অসাধারণ কৃতিত্ব অন্যকেও অনুপ্রেরনা জোগাচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM