অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নলডাঙ্গা,নাটোর প্রতিনিধিঃ
অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে নাটোরের নলডাঙ্গায় তিন ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটে নলডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মির্জাপুরদীঘা গ্রামের ধীরেন ঘোষের ছেলে শ্রী উদয় কুমার (৪০)-কে ২ হাজার টাকা, মৃত নিপেন ঘোষের ছেলে শ্রী উপেন ঘোষ (৫৪)-কে ১ হাজার টাকা এবং দুলাল চন্দ্র ঘোষের ছেলে শ্রী পলাশ কুমার (৩৭)-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে তিনজনের কাছ থেকে নগদ মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, অভিযানকালে খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM