গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভা জেলার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনার এক গুরুত্বপূর্ণ পরিসরে পরিণত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি নুরুল আলম জাহাঙ্গীর, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসককে গাইবান্ধায় স্বাগত জানান। এ সময় তাঁরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন চ্যালেঞ্জ, নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দিয়ে তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি গাইবান্ধার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এবং গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় গাইবান্ধা গড়ে তোলা সম্ভব।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM