নলডাঙ্গায় ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা- সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম তালুকদারের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সমজান আলী,৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ দুলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সিঃ সহসভাপতি ডাঃ মোজাহার আলী, মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহাদ আলী, সাবেক মেম্বার জহির উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ খান, বিএনপি নেতা সুলতান প্রমুখ।
এসময় প্রধান অতিথি শফিকুল ইসলাম বুলবুল কে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন, নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম তালুকদার।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সদস্য আজমল আলী,মোঃ শের আলী, আতাউর রহমান, মোছাঃ রাজিয়া খাতুন, মোছাঃ আমি বেগম, মোঃ মিন্টু খন্দকার, মোছাঃ মাকসুদা আক্তার মিম।
পরে স্কুল চত্তরে একটি বৃক্ষ রোপন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM