রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী
মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও(বালিয়াডাঙ্গী)
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মো. ইউনুস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ-১ শাখা।
উপসচিব ড. গোলাম মোরশেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫-এর তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপ অনুযায়ী এ পদে মো. ইউনুস আলীর মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা মো. ইউনুস আলীকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM