স্টাফ রিপোর্টার ( মোঃ হাসান খান)
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনাকে গলা কেটে হত্যা করেন বাবা শরীফ আলী। এ ঘটনার মামলায় শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য় আদালত) বিচারক মো. আনোয়ারুল হক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। পরে তার প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসাতে চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় মেয়ের মা নেকজান বিবি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তে সম্পৃক্ততা পেয়ে শরীফ আলীকে আটক করা হলে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।
পরিকল্পিত ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর মামলার রায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আসামিকে পরে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জেলা ও দায়রা জজ আদালতের এপিপি তোফায়েল আহমদ জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করেন শরীফ আলী। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালে তদন্তে শরীফ আলী ধরা পড়েন। তার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। সেই সঙ্গে অপরাধ করে কেও পার পায় না, সেটি প্রমাণিত হলো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM