মোঃ রিপন হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে উপজেলার চারটি সিএনজি স্ট্যান্ডে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবগঠিত কমিটিগুলোর মধ্যে নাঙ্গলকোট সিএনজি স্ট্যান্ড কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চান মিয়া, সাধারণ সম্পাদক দুলাল ও প্রচার সম্পাদক সুমন মিয়া। রাজঘাট সিএনজি স্ট্যান্ড কমিটিতে সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সাংগঠনিক সম্পাদক জসিম দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া নাথেরপেটুয়া সিএনজি স্ট্যান্ড কমিটির সভাপতি মারুফ ও সাধারণ সম্পাদক শাহিন এবং বাঙ্গড্ডা সিএনজি স্ট্যান্ড কমিটির সভাপতি জাফর ও সাধারণ সম্পাদক কবির নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি বাবুল মজুমদারসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সিএনজি স্ট্যান্ডগুলোর শৃঙ্খলা ও ব্যবস্থাপনার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM