মোহাম্মদ চানমিয়া শিকদার স্টাফ রিপোর্টারঃ
সভ্যতার বিবর্তনে মানুষ পরিবর্তনশীল, পরিবর্তনশীল গোটা পৃথিবী। স্থান কাল পাত্র ভেদে চলমান মানুষের গতিবিধি ও গতিধারা। চলমান এই পটপরিবর্তনের ভিতরে আদৌ কি মানুষ প্রকৃত সভ্য সমাজ ব্যবস্থা নির্মল পরিবেশ, সঠিক বাসস্থান এবং প্রকৃত মানুষ রূপে আত্মপ্রকাশ করতে পেরেছে। এমনটাই প্রশ্ন গোপালগঞ্জ বাসীর সর্বস্তরের জনসাধারণের মুখে । মাদকের থাবায় যখন পুরো বাংলাদেশ গ্রাস হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্র সরকারের পক্ষ থেকে যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা গ্রহণ করা হয়েছে সেই নীতিমালাকে মনে প্রাণে ধারণ করে গোটা গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়ে নৈপূণ্যতা দক্ষতা স্বচ্ছতা মেধা প্রজ্ঞা শ্রম খাটিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ বাহিনীকে মাদকের বিরুদ্ধে কঠোর ও কঠিন দক্ষ ও পরিপক্কতার সাথে ঢেলে সাজিয়েছেন গোপালগঞ্জ জেলার নির্ভীক সাহসী ২ পুলিশ কর্মকর্তা । তাদের মধ্যে একজন হলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার জনাব হাসানুর রহমান ( হাসান ) জেলা পর্যায়ের শীর্ষ এই দুই কর্মকর্তার, মাদকের বিরুদ্ধে চলমান কার্যক্রমকে গোপালগঞ্জ জেলা বাসি সাদরে সম্বোধন জানিয়েছেন। এমনটাই বলছেন স্থানীয় সাধারণ জনগণ । গত ১৭/৮/২৬ ও ১৮/৮/২৬ এবং চলমান এস এ পরিবহনের মাদক চোরা চালানোর বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং মাদক চোরাচালানে এস এ পরিবহন থেকে পাওয়া কোটি টাকা অর্থ লেনদেন ইতিমধ্যেই বাংলাদেশের প্রেস মিডিয়া প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ।এমন বড় কোটি টাকার মাদকের চালানোর তথ্য উদঘাটন উক্ত কাজে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার পিছনে বড় সাফল্য এই দুই পুলিশ কর্মকর্তার । মূলত এই দুই পুলিশ কর্মকর্তার কারণে গোপালগঞ্জ জেলায় সকল পুলিশ কর্মকর্তা কর্মচারীরা আজ গোপালগঞ্জ বাঁশির কাছে উদীয়মান এক নতুন সূর্য হিসাবে প্রশংসায় ভাসছেন। মাদকের বিরুদ্ধে এমন তথ্য উপাত্ত বড় বড় চালান এবং গোপালগঞ্জ জেলায় মাদক কারবারি মাদকের ডিলার মাদক সেবনকারীদের বিরুদ্ধে এমন হার্ডলাইন ব্যবহার করেছেন যেটা দেখে অন্য জেলার পুলিশ কর্মকর্তা কর্মচারীরা তারাও মাদকের বিরুদ্ধে নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদক নির্মূলে শক্ত অবস্থান গ্রহণ করেছেন এমনটাই গণমাধ্যম কর্মীদের কাছে খবর এসেছে । জেলার স্থানীয় এক গুনি প্রবীন নাগরিকের কাছে দৈনিক নয়া কন্ঠের এক বিশেষ প্রশ্নে তিনি বলেন সুস্থ মস্তিষ্ক ভাবাপূর্ণ মানুষ গুলোই সুস্থ ও সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে পারে আর এজন্য সর্ব প্রথমে সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়ে সুন্দর মন মানসিকতা । যদি সুন্দর মন মানসিকতা সঠিক থাকে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সুনাগরিক হয়ে বেঁচে থাকা এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ সমাজ ব্যবস্থা উপহার হিসাবে রেখে যাওয়া একেবারেই সহজ। ইতিমধ্যে
এস এ পরিবহন থেকে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি ) মাদকের কোটি টাকার চালান ও অন্যান্য প্রমাণাদি যেটা কক্সবাজার কেন্দ্রিক মুভমেন্ট ছিল, যেগুলো জব্দ করেছেন, এ বিষয়ে জেলা সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান হাসান ( অর্থ এন্ড অপস) গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন এবং তিনি জানান এস এ পরিবহন থেকে আটকৃত রেজিস্টারে উল্লেখ্য রয়েছে ১০ লাখ ১৫ লাখ ৩০ লাখ ৪০ লাখ করে যে টাকা চালানের মাধ্যমে কক্সবাজার পাঠানো হতো, সেটি সম্পূর্ণই মাদক ক্রয়ের জন্য এমনটাই তিনি গণমাধ্যম কর্মীদের কাছে খবর নিশ্চিত করেছেন । অবশেষে তিনি বলেন সমাজ রাষ্ট্র সংসার এবং আমাদের এই প্রজন্ম ধ্বংসকারী ভয়ংকর এই মাদকের হাত থেকে গোপালগঞ্জ জেলা বাসিকে রক্ষা করতে রাষ্ট্র সরকারের সকল প্রকারের নীতিমালা গ্রহণের ভিতর দিয়ে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মাফিক সকল কার্যক্রম চলমান থাকবে । এজন্য তিনি গোপালগঞ্জ জেলা বাঁশির হস্তক্ষেপ কামনা করেছেন এবং পুলিশ বাহিনীকে সার্বিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM