ডুমুরিয়ায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ডুমুরিয়া প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে ডুমুরিয়া থানাধীন মাগুরখালী পুলিশ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে আলাদীপুর ব্রিজের পশ্চিম পাশে পারমাগুরখালী গ্রামের নিতাই মল্লিকের মোটর গ্যারেজের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ডুমুরিয়া উপজেলার উত্তর কালিকাপুর এলাকার আরশাব মোল্যার ছেলে মো. আজগর মোল্যা (৩২) এবং বসুন্দিয়া (ডাঙ্গা) এলাকার জাকির মোল্যার ছেলে ইসমাইল মোল্যা (২৬)।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ কৌশলে তাদের আটক করে। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক দেহ তল্লাশি চালিয়ে আজগর মোল্যার পরিহিত হাফপ্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস এবং ইসমাইল মোল্যার লুঙ্গির ডান কোচর থেকে ২০ পিস—মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। পরে জব্দতালিকা অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এসআই শামীম হাওলাদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM