চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামীতে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও বর্তমানে প্রবাসী মোহাম্মদ মাহবুব বেপারী।
মোহাম্মদ মাহবুব বেপারী বলেন, মৈশাদী ইউনিয়নের উন্নয়ন ও আধুনিকায়নে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং এলাকার প্রতি দায়িত্ববোধ তাঁকে একজন গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, ডিজিটাল ৬নং মৈশাদী ইউনিয়নের রূপকার হিসেবে আমরা মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামীতে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা মৈশাদী ইউনিয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।
মাহবুব বেপারী আরও বলেন, দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মৈশাদী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সুন্দর ভবিষ্যতের জন্য যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি।
মোহাম্মদ মাহবুব বেপারী, ৫নং ওয়ার্ড, ৬নং মৈশাদী ইউনিয়ন, বর্তমানে প্রবাসী
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM