পিরোজপুরে তিন দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন
মো. ফরিদ আহমেদ, পিরোজপুর :
পিরোজপুরে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। সোমবার (২৪ আগস্ট) তিনি এসব দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা, অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবাগ্রহীতাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি অফিসকক্ষ, করিডোর, সিঁড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। পাশাপাশি বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং সেবাগ্রহীতাদের বসার স্থানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সরকারি দপ্তরগুলোতে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব কর্মপরিবেশ বজায় রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM