মোঃ আলমগীর বান্দরবান প্রতিনিধি বান্দরবান:
পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগদান ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান জেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১১তম পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজ মাম্যাচিং। এ সময় পরিষদের সদস্য হিসেবে যোগদান করেন চনুমং, মং ক্যনু, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খেয়াং, উম্যাসিং ও কাজী নিরুতাজ বেগম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. দিদারুল আলম, বিভিন্ন ন্যস্ত বিভাগের প্রধান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM