সিরাজগঞ্জ তাড়াশে মাত্র ৮ দিনের ব্যবধানে কৃষকের ১০ টি গরু চুরি
সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে এক রাতে দুই কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুধেল গাভীসহ ৫ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। চুরি যাওয়া ওই ৫ টি গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
শনিবার দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড় পাড়া গ্রামে কৃষক মো. বিপ্লব হোসেন ও তার চাচা মো.সজল হোসেনের বাড়ীতে এ দুর্ধষ চুরির ঘটনা ঘটে।
এ দিকে মাত্র আট দিনের ব্যবধানে উপজেলার তিনজন কৃষকের ১০ টি গরু চুরির ঘটনায় উপজেলার গরু লালন- পালন করা কৃষক ও খামারীদের মাঝে গরু চুরি আতংক বিরাজ করছে।
দুই কৃষকের ৫টি গরু চুরির বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, চোরের দল ওই রাতে উপজেলার সিংগাড় পাড়া গ্রামে কৃষক মো.বিপ্লব হোসেন ও তার চাচা মো.সজল হোসেনের বাড়ীতে হানা দেয়। তারা গোয়াল ঘরের তালা ভেঙ্গে বিপ্লব হোসেনর ৪ টি ও তার চাচা সজল হোসেনের ১টি সহ মোট ৫ টি হরু চুরি করে নিয়ে যায়। পরে সকালে দুই কৃষক ঘুম থেকে জেগে গরুর খাবার দিতে গেলে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও সেখান থেকে গরু গুলো চুরি হয়ে গেছে। পরে কৃষক মো. বিপ্লব হোসেন এবং সজল হোসেন বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানান।
অবশ্য, কৃষক সজল হোসেন চুরি যাওয়া ওই ৫ টি গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকার মত বলে দাবী করেন।
এ দিকে গত ১৫ আগষ্ট দিবাগত রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে তার ৫ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। মাত্র আট দিনের ব্যবধানে উপজেলার তিনজন কৃষকের ১০ টি গরু চুরির ঘটনায় এলাকায় গরু চুরি আতংক বিরাজ করছে। এতে করে অনেক কৃষক চোরের হাত থেকে গরু রক্ষায় রাত জেগে তাদের গোয়াল ঘর পাহাড়া দিচ্ছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, প্রতিটি চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি কৃষকের চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM