রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’
রাজশাহী ব্যুরো
আজ ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ অপরাহ্ণে রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদের নিকট বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান দায়িত্বভার হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাবিনা ইয়াসমিন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ-এর পূর্ববর্তী কর্মস্থল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি ২৮তম বিসিএস সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি তাঁর সততা ও দক্ষতার জন্য সমাধিক পরিচিত। তিনি রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
অপরপক্ষে, বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার সিআইডি হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ প্রস্থান গ্রহণ করেন। তিনি গত ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তাঁর অনন্য নেতৃত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার ফলে রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটে। এছাড়া বিভিন্ন সময় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, ডাকাতি, খুন মামলার আসামি গ্রেফতার, হারানো মোবাইল উদ্ধার করে ভূয়সী প্রশংসা অর্জন করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM