মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের বড় উৎসব গণেশ পুজো। গণপতির আরাধনায় বহু আগেই থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। এই আবহেই মুম্বইয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার (২২ আগস্ট ) রাতে দক্ষিণ মুম্বইয়ে ভূলেশ্বরন এলাকায় গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে মন্ডপে যাওয়া সময় বিশালকার মূর্তি বহনের কাঠামো আচমকা উল্টে পড়ে গাড়ি থেকে। তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ জন। তাঁদের মধ্যে রয়েছে ২ শিশু ও। প্রাথমিকভাবে জানা গেছে, রাত সাড়ে ৯ টায় ভূলেশ্বরের জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে " ভূলেশ্বর চা রাজা" নামে পরিচিত বিশাল গণেশ মূর্তি নিয়ে শোভাযাত্রা চলছিল। সেই সময় মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উল্টে যায়। সেই সময় হুড়মুড়িয়ে ভিড়ের মধ্যেই পড়ে যায় সেটি, নীচে চাপা পড়ে যান ২ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই ফায়ার ব্রিগেড, মুম্বই পুলিশ, ট্রাফিক পুলিশ, পুরসভার কর্মীরা। মূর্তিটির উচ্চতা ২২ ফুটের বেশি বেশি বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। উৎসবের আগে এই দুর্ঘটনাটি শোভাযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM