
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে হাফিজাবাদ ইউনিয়নের মুন্সিপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির মো. শফিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফিজাবাদ ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আননুর রহমানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শনিবার (২২ আগস্ট) রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে রশিদুল ইসলামের বসতঘরসহ বাড়ির বিভিন্ন স্থাপনা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের নিত্যপ্রয়োজনীয় অনেক সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
সহায়তা প্রদানকালে মাওলানা ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। বিপদের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। পরিবারটির পুনর্বাসনে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM