অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা রেললাইন সংলগ্ন একটি বহুতল ভবনের বন্ধ ফ্ল্যাট থেকে নুসরাত জাহান শাম্মী নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরের ভেতর অবরুদ্ধ অবস্থায় থাকা তার দুই শিশু সন্তানকে নিরাপদে উদ্ধার করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকালে ওই ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফ্ল্যাটে বন্দি থাকা দুই শিশু জানালার গ্রিল দিয়ে চিৎকার করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। পরে স্থানীয়রা বিষয়টি ভবন মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।
তথ্য পেয়ে জামালপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে এবং ভেতরে ওই গৃহবধূর নিথর দেহ দেখতে পায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একাধিক তদন্ত দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM