(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাইদুল্লাহ মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাদুল একই এলাকার থুবমিঝি বাড়ির মফিজ উদ্দিন মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহাদুল সাইদুল্লাহ মাঝি বাড়ির হারিছ উদ্দিনের নতুন ভবনে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM