রাসিক প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী ব্যুরো
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান ও পরিধি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নসহ সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ইতিবাচক আলোচনা হয়। মহানগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM