চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েই চলেছে রোগীর চাপ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বর্তমানে ওয়ার্ডে ১০৮ জন শিশু রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন নতুন করে প্রায় ৩৫–৪০ জন শিশু ভর্তি হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে বর্তমানে জ্বর, পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। শিশু ওয়ার্ডে বেড সংখ্যা সীমিত। পাশাপাশি রয়েছে মাত্র ২০ টি বেড ২ টি কেবিন সার্ভিস। ফলে ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় অনেক শিশুকে ওয়ার্ডের মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে, অতিরিক্ত রোগীর চাপে শিশু ওয়ার্ডের করিডোর ও মেঝেতেও রোগী ও স্বজনদের অবস্থান করতে হচ্ছে।
এ অবস্থায় শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে অতিরিক্ত বেড ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন রোগী ও স্বজনরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM