অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ চালু করছে রুয়েট
রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্তর্জাতিক মানের জার্নাল সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে সাবমিশন ও রিভিউ সহ ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর (ডিওআই) এর জন্য ওয়েবসাইট চালু করা হচ্ছে। আগামীকাল রবিবার (২৩ আগস্ট) বিকাল ৩ টায় আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আখতার হোসেন।
সম্পূর্ণ অটোমেশনকৃত এই ওয়েবসাইটটি রুয়েট নিজেদের জনবল দিয়ে ডেভলপ করেছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সামিউল হাবিবের সহযোগিতায় এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন এ্যসিস্ট্যান্ট প্রোগ্রামার মনিরুল ইসলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে কোন প্রকার ম্যানুয়াল পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একজন গবেষক বা শিক্ষার্থী তার গবেষণাপত্র বা জার্নালের সকল প্রকার পেপার ডিজিটালি অনলাইনে সাবমিশন এবং রিভিউ করার পাশাপাশি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর গ্রহণ করতে পারবেন। রুয়েটে সাবমিশনকৃত জার্নালের ভলিউম-৯ পর্যন্ত ডিওআই নম্বর প্রয়োগ করা যেত না। তবে ভলিউম-১০ থেকে এই নম্বরের প্রয়োগ শুরু হয়েছে।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জিইএএস) এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন এ্যন্ড রিভিউ সিস্টেম ও ডিওআই প্রয়োগ সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আল-আমিন-আল- আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM