নেত্রকোণার বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
শহিদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
১৭ কেজি গাঁজাসহ একজন মা দক ব্যবসায়ী এবং এক সিএনজি আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে এস আই মোঃ মুন্তাজ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম বারহাট্টা থানা এলাকার গেরিয়া মোড়ে রবিবার বিকালে অভিযান চালিয়ে মোহনগঞ্জ হতে আসা একটি সিএনজিকে থামিয়ে তল্লাশী করে ৩ টি স্কুল ব্যাগে রাখা মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী মোঃ মোখলেছুর রহমানকে (২৮) আটক করে। আটককৃত মোখলেছ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে। এ সময় গাঁজা বহনকারী সিএনজিটি জব্দ করা হয়।
এ ব্যাপারে এস আই মুন্তাজ আলী বাদী হয়ে আটককৃত মোখলেছের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর সোমবার দুপুরে আসামীকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM