রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদের উন্নয়ন, অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সংস্কারসহ নানা বিষয় প্রশাসকের কাছে তুলে ধরেন।
এ সময় তারা মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মসজিদের উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।
মসজিদ কমিটির নেতৃবৃন্দের বক্তব্য ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে শোনেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি মসজিদের উন্নয়ন ও সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সওদা, সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন রতন , মোঃ সাজ্জাদ আলী , মোঃ সাইদুর রহমান, মোঃ রাজাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM