এস.এম. ছাব্বির ইসলাম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে চিরকুট লিখে রেখে মোসাঃ লাবনী আক্তার (১৮) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে
এদিকে লাবনীর মরদেহ বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে তাঁর স্বামী রিফাত ঘরামী পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
নিহত লাবনী আক্তার কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামের রিফাত ঘরামীর স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর লাবনীর স্বামী মরদেহ হাসপাতালে রেখে সেখান থেকে চলে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে লাবনীর আত্মহত্যার প্রকৃত কারণ এবং তাঁর রেখে যাওয়া চিরকুটে কী লেখা ছিল, তা এখনো জানা যায়নি।
বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM