তারাকান্দায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তামূলক সরঞ্জাম, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি অনিক কুমার পাল মৃন্ময়
আজ ২২ আগস্ট ২০২৬ ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সদর, ময়মনসিংহের যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মাধ্যমে উপজেলার নিবন্ধিত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচ, শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) এবং খাবারের প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, সঠিক সুযোগ ও সহায়ক ব্যবস্থা পেলে তারাও মূলধারার উন্নয়নে অবদান রাখতে সক্ষম। সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের মাধ্যমে তাদের বিনামূল্যে নানা চিকিৎসাসেবা ও সহায়ক সরঞ্জাম দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি রেহেনা পারভীন ববি এবং তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাশিদ।
আয়োজকরা জানান, সেন্টার থেকে প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, কাউন্সেলিং এবং মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM