মঠবাড়িয়ায় ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
মো. ফরিদ আহমেদ, পিরোজপুর :
পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫০ জন কৃতি১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফ, বেতমোর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. শাহজালাল, শাপলেজা মডেল হাই স্কুল ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাশেদসহ শিক্ষক, অভিভাবক, কৃতী শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষায় তাদের আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করবে
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM