এ আই তারেক (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে নিজ বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার করুণানগর এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মরহুম মাহমুদউল্লাহ মাস্টারের ছোট ছেলে এবং মজিবুর ডাক্তারের ছোট ভাই বলে জানা গেছে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM