স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকায় নিজ ঘর থেকে ফারুক শেখ (৪৬) নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় চায়ের দোকান পরিচালনা করতেন। তিনি জামতলা এলাকায় নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার বাবার নাম খালেক শেখ।
নিহতের বড় ভাই ফরিদ শেখ জানান, শনিবার দুপুরে ফারুককে খাবার দিতে তিনি বাড়িতে যান।
এ সময় ঘরের ভেতরে ফারুকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ফারুক শেখ রাতে চায়ের দোকানে কাজ করতেন। ভোরে কাজ শেষে বাড়িতে ফিরে ঘুমাতে যেতেন। শনিবারও তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমাতে যান বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM