চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানার হলদিবোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একই গ্রামের মৃত প্রমেশ্বর হেমব্রমের ছেলে দানিয়েল হেমব্রম (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানা পুলিশের একটি দল হলদিবোনা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দানিয়েল হেমব্রমকে আটক করে তার হেফাজতে থাকা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত চোলাইমদ বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দানিয়েল হেমব্রমের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
মাদকের বিরুদ্ধে আরএমপির অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM