মাসুদুল হাসান মাসুদ | ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে সংস্কার করা হয়েছে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বাগবাড়ী স্কুলে যাতায়াতের রাস্তাটি। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়দের দুর্ভোগের এই বিষয়টি ভূঞাপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদুল হাসানের জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে মানবিক আতিক ভাইয়ের। পরে তিনি নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন। এতে সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে তলিয়ে যাওয়া রাস্তাটি এখন শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী হয়েছে।
রাস্তাটি সংস্কারে এগিয়ে আসায় এলাকাবাসী মানবিক আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
আতিকুর রহমান আতিক ভাই বলেন, "আমি আমার গোবিন্দাসী ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে ঘুরে ঘুরে এরকম জনদুর্ভোগ খুঁজে বের করে আমার যথাসাধ্য সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে আমার এরকম চেষ্টা অব্যাহত থাকবে।"
স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও এলাকার মানুষের দুর্ভোগে এভাবেই পাশে দাঁড়াবেন মানবিক আতিক ভাই।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM