
নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের কালকিনির সিডিখানে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজ/নকভাবে মৃ/ত্যু হয়েছে। তবে প্রেমিকের সঙ্গে বিয়ে বসতে রাজি না হওয়ায় তিন সন্তানের জননীকে হ/ত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। এই ঘটনায় প্রেমিক হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদারকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহ/তের ভাই মেহেদী মোল্লা। এদিকে অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বিক্ষো/ভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। অপরদিকে ওই গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার।