সজীব খান,চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের খান বাড়ির
রাস্তায়। ফলে
রাস্তার বেহাল দশা বিরাজ করছে।
জানাযায়, রামচন্দ্রপুর গ্রামে মক্তবের সামনে পাকা সড়ক হতে মরহুম মুকবুল আহমেদ পাটোয়ারী বাড়ির সামনে হয়ে জংশর খান বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টি হলে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গত কদিনের বৃষ্টিতে রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট কর হয়ে পড়েছে। রাস্তার কোথায় ও হাটু পরিমাণ কর্দমাক্ত হয়ে পড়েছে।
এ রাস্তা দিয়ে প্রতিদিন ৭ টি বাড়ির লোকজন যাতায়াত করে থাকে। পাশাপাশি বাড়ি গুলোর ছোট ছেলে মেয়েরা সকালে মক্তবে আরবি পড়ার জন্য যেয়ে থাকে। এমনকি কলেজ ও স্কুল গামী ছাত্র ছাত্রী ও মসজিদের মুসল্লীরা আসা যাওয়া করে। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে কষ্ট কর হয়ে পড়েছে।
বিগত ২০ বছরে রাস্তাটিতে ১ বার নামে মাত্র কিছু মাটি ফেলা হলেও আর কোন কাজ করা হয়নি।এছাড়া রাস্তার যত কাজ হয়ে থাকে এলাকাবাসী ও স্থানীয় বাড়ির লোকজনের ব্যক্তিগত অর্থে হয়ে থাকে। গতবছর পুরো ১৫ শ ফুট রাস্তায় এলাকার লোকজনের অর্থে ইটের সুরকি ফেলে চলাচলের উপযোগী করা হয়।প্রায় দু মাস আগে
খলিল গাজী বাড়ির পুকুরের পাশে পাইলিং করা হয় স্থানীয় লোকজনের অর্থ দিয়ে।
এমনকি প্রায় ২০/২৫ দিন পূর্বেও জংশর খান বাড়ির ব্যক্তগত অর্থ দিয়ে প্রায় ১ লাখ টাকার কাজ করানো হয়।কিন্তু রাস্তা মেরামতের জন্য কেউ এগিয়ে আসে না।নির্বাচন আসলে প্রতিশ্রুতি দিয়ে থাকে সকলে কিন্তু নির্বাচিত হওয়ার পর আর কারো মনে থাকে না।
বিশাল জনগোষ্ঠীর এ রাস্তাটি মেরামত না করা কি লজ্জাজনক।
এব্যাপারে স্থানীয়রা জানান, এ রাস্তাটি একটি পুরনো রাস্তা। রাস্তার বেহাল দশার কারণে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহু বছর ধরে রাস্তাটির কোন উন্নয়ন হচ্ছে না।
এব্যাপারে খান বাড়ির লোকজন বলেন, রাস্তাটি মেরামত করা হচ্ছে না।রাস্তা মেরামতের নামে বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকে। ইতিমধ্যে আমাদের বাড়ির সবাই মিলে প্রায় ১ লাখ টাকার কাজ করিয়েছি।রাস্তা দিয়ে বর্তমানে চলাচল করতে কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে কাঁদায় একাকার হয়ে যায়।বর্ষার পানি উঠলে চলাচল করতে গিয়ে আরো দুর্ভোগ বেশি হয়।রাস্তা মেরামত জরুরি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM